লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার ১৬ ডিসেম্বর বিকেলে লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রসূলগন্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আব্দুল্লাহ জাহিদ, কিন্ডারগার্টেন এসোসিয়েশন লক্ষ্মীপুর শাখার সহ-সভাপতি ও কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভবানীগন্জ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নওরোজ হাসান, ফাইভ স্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ নোমান ছিদ্দীকী, সানরাইজ স্কুলের পরিচালক সাহেদুর রহমান আজাদ চৌধুরী,ত্রিধারা ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মন্জুর আলম চৌধুরী, মান্দারী প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক, মোঃ মিজানুর রহমান, ভবানীগন্জ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নওরোজ হাসান, দালাল বাজার প্রাইম কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রাসেল হোসেন ফারভেজ প্রমূখ।

0 মন্তব্যসমূহ