লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মশু আর নেই। আজ রোববার দুপুরে ষ্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহি. . . . . . .. . . . রাজেউন।
তিনি লাহাকান্দি গ্রামের মৃত রেজ্জাকুল হায়দার পাটোয়ারী পুত্র ও চেয়ারম্যানের পাশাপাশি তিনি ইউনিয়ন বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ব্যাপারে ইউপি পরিষদ সচিব মো: মিজানুর রহমান জানান, রোববার সকালে চেয়ারম্যান উপজেলা পরিষদে ভিজিডি বিষয়ক সভায় যোগদানের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে উপজেলা পরিষদে যান।
সভা শেষ করে তিনি উপজেলা পরিষদ থেকে বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে উঠার সময় হঠাৎ ষ্ট্রোক করেন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎকেরা চেয়ারম্যান কে মৃত বলে ঘোষণা করেন।
চেয়ারম্যানের মরদেহ তার বাড়িতে নেওয়া হয়েছে রাত ৮.৩০ মিনিটে জানাযা শেষে পারিবারিক অবস্থানে দাফন করা হবে।
উল্লেখ যে, সীমানা জটিলতার কারণে দীর্ঘ প্রায় ১০ বছর এ ইউনিয়নে নির্বাচন না হওয়ায় মোশারফ হোসেন মশু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ইতিমধ্যে ইউনিয়নের ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। যা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন।

0 মন্তব্যসমূহ