লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এ্যাড:শেখ জামাল রিপনের উদ্যোগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সাবেক ঝুমুর সিনেমা হল ভবনে ব্যাক্তিগত কার্যালয়ের সামনে কেক কেটে উৎযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড রাসেল মাহমুদ মান্না, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ও পৌর কাউন্সিলর মীর সাহাদাৎ হোসেন রুবেল, লক্ষ্মীপুর সদর পূর্ব যুবলীগের সাবেক আহ্বায়ক আহমেদ শরীফ, জেলা সেচ্চাসেবকলীগের সহ-সভাপতি মোনায়েম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আহসানুল কবির রিপন, ঝন্টু দেবনাথসহ প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন স্থান থেকে যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এতে সমেবেত হয়।
যুবলীগ নেতা শেখ জামাল রিপন জানান, প্রতি বছরের ন্যায়ে আমরা এবারো যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি, কোভিড -১৯ এর কারনে সীমিত আকারে উৎযাপন করা হয়েছে। সামনে যুবলীগের সকল প্রোগ্রাম জাঁক-জমক ভাবে পালন করা হবে।

0 মন্তব্যসমূহ