লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রায়পুর উপজেলা যুবলীগের উদ্যোগে ১১ নভেম্বর বুধবার সন্ধায় দোয়া আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করা হয়। 

উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জেলা পরিষদ সদস্য মামুন বিন জাকারিয়া সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধক্ষ্য মামুনুর রশিদ, সাধারন সম্পাদক পৌর মেয়র হাজী ইসমাঈল খোকন। পৌর আওয়ামীলীগের ১ম যুগ্ন আহব্বায়ক আইমুল কবির মনির,৩ নং চরমোহনা ইউনিয়নের চেয়ারম্যান সফিক পাঠান,৩ নং চরমোহনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কামাল,রায়পুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিক বাঙ্গালি। রায়পুর উপজেলা যুবলীগের সাবক যুগ্ন-আহবায়ক কৌশিক আহমেদ সোহেল, জহির হোসেন পাটোয়ারী, তারেক আজিজ জনি, তাজুল ইসলাম সুমন, রাকিব ভূইয়া প্রমূখ।

দিনে পৃথকভাবে ৩ নং চরমোহনা ইউনিয়ন যুবলীগের উদ্দ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।