ফয়সাল কবির, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ, অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে। গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালকের সহযোগিতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে কালেক্টরেট প্রাঙ্গনে এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও নেজারত
ডেপুটি কালেক্টর মো. রাজীব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাছুম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.
শহিদুল ইসলাম, ৩নং দালাল বাজার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, শাকচর ইউপি
চেয়ারম্যান তাফাজ্জাল হোসেন টিটু চৌধুরী প্রমুখ।
জানা গেছে, গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালকের
সহযোগিতায় লক্ষ্মীপুরে দুঃস্থ, অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের পূনর্বাসনের লক্ষে জেলার ৫৮টি
ইউনিয়নের দুঃস্থ, অসহায়, দরিদ্রদের মাঝে গরু বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর
জেলা প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়ন করছেন। মঙ্গলবার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের
৩৬টি পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ