লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র পদপ্রার্থী মাসুম ভুঁইয়ার মতবিনিম সভা অনুষ্ঠিত হয়। 

আসন্ন লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে নতুন দিনের স্বপ্ন নিয়ে আজ বুধবার ৪ নভেম্বর বিকেলে লক্ষ্মীপুর হ্যাপি সিনেমা হল সংলগ্ন নিজ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগের যুগ্ন-আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী মাসুম ভুঁইয়া বলেন, লক্ষ্মীপুর শহরের পৌর ৬নং ওয়ার্ডের একজন স্থানীয় বাসিন্দা আমি রেহান উদ্দিন ভূঁঁইয়া বাড়ির কামাল ভূঁইয়ার বড় ছেলে । আমি এ লক্ষ্মীপুর শহরের মানুষের খেদমত করার জন্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। বিগত দিনে দলীয় কর্মকান্ড ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলাম । সম্মানিত ভোটার ভাইদের উদ্দেশ্য করে বলেন আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি লক্ষ্মীপুর পৌরসভার ভাঙ্গা চুরা রাস্তাঘাট গুলো নতুন করে নির্মাণ করবো, পৌরসভার পানির সমস্যা দূর করবো, মাদক মুক্ত করবো, বাচ্চাদের জন্য খেলাদুলার মাঠ করার ব্যাবস্থা করবো, সুন্দর একটি লক্ষ্মীপুর শহর আপনাদেরকে উপহার দেবো এবং, পৌরসভার নিজস্ব ভবন তৈরি করবো।