লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে শপথ নিলেন নব-নির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যান । রবিবার (১৫ নভেম্বর) সকাল জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল তার কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, রায়পুর উপজেলার কেরোয়া ইউপি চেয়ারম্যান শাহিনুর বেগম রেখা ও রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি চেয়ারম্যান শাহনাজ বেগম।

এ সময় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। 

প্রসঙ্গত, করোনায়আক্রান্ত হয়ে সম্প্রতি চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, কেরোয়ার চেয়ারম্যান শাহজাহান কামাল ও ইছাপুরের চেয়ারম্যান শহীদ উল্যা মারা যান। এতে ওই ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনে ইছাপুরে আওয়ামী লীগের মনোনয়ন পান প্রয়াত চেয়ারম্যান শহীদ উল্যার স্ত্রী শাহনাজ বেগম ও কেরোয়ায় প্রয়াত চেয়ারম্যান শাহজাহান কামালের স্ত্রী শাহিনুর বেগম রেখা ও চন্দ্রগঞ্জে মনোনয়ন পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন। 

গত ২০ অক্টোবর এই তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।