লক্ষ্মীপুর প্রতিনিধিঃ অধিক ফলন উৎপাদনের লক্ষ্যে লক্ষ্মীপুরের কমলনগরে বিনামূল্যে দুইশতাধিক চাষিদের মাঝে বীজ ধান বিতরণ করা হয়েছে।প্রান্তিক কৃষকদের কথা চিন্তা করে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর উদ্যোগে উচ্চ ফলনশীল ‘তেজ গোল্ড’ (বায়ার হাইব্রিড-৫) জাতের ধান বীজ বিতরণ করা হয়।

বুধবার (১৯ নভেম্বর ২০২০) দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে পরিবেশক মেসার্স ভূঁইয়া টেড্রার্স মাধ্যমে দুই শতাধিক কৃষকের মাঝে এ ধানের বীজ বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলন,বায়ার ক্রপসায়েন্স আঞ্চলিক অফিসার কৃষিবিদ ইসমাইল হোসেন, কোম্পানির পরিবেশক আব্দুল বাতেন ভূঁইয়া ও স্থানীয় রাজনীতিবিদ মোঃ মোশারেফ হোসেন হাওলাদার সহ স্থানীয় কৃষকরা প্রমূখ।

বক্তরা বলেন, করোনা মহামারীতে কৃষক সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই বায়ার ফর বাংলাদেশ লিমিটেড প্রান্তিক কৃষকদের কথা চিন্তা করে দেশের প্রত্যেক অঞ্চলে বিনামূল্যে ধান বীজ বিতরণ করে আসছে।