লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হলেন ইন্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল। বিষয়টি নিশ্চিত করেন মুক্তার হোসেন চৌধুরী কামাল।
শনিবার (১৪ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনের নেতারা। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম জানান। এর আগে যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

0 মন্তব্যসমূহ