লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে জনসেবা প্রতিষ্ঠান শক্তিশালী করণ প্রকল্পের নাগরিক সহায়ক দলের জেলা কমিটির সভা বুধবার (১১ নভেম্বর) সকালে এনআরডিএস জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি অধ্যাপক মাঈন উদ্দিন পাঠানের সভাপতিত্বে
সভায় বক্তব্য রাখেন, কমিটির সাধারণ সম্পাদক বনি রডিক্স,
সহসভাপতি কামাল হোসেন, সানা উল্যা, সদস্য মো: রবিউল
ইসলাম খান, প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব ভৌমিক, মনিটরিং
কর্মকর্তা মো; হান্নান প্রমুখ। এসময় কমিটির অন্যান্য
সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা
হয় প্রান্তিক জনগোষ্ঠী যাতে তাদের অধিকার নিশ্চিত করতে
পারে সেই লক্ষ্যে সকলে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান
বক্তারা।

0 মন্তব্যসমূহ