রামগতিতে সড়ক দূর্ঘটনা

এস কে সালেহ (রামগতি)লক্ষীপুরঃ লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় ডালিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শনিবার(১০ অক্টোবর) সকাল দশটায় উপজেলার রামগতি সোনাপুর সড়কের রাস্তার হাট হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। 

স্থানীয় সুত্রে জানা যায়, ডালিম সকালে ছৈয়দ মৌলভীবাজার থেকে মোটরসাইকেল যোগে রাস্তার হাটের দিকে যাচ্ছিলেন ঘটনাস্থলে পৌঁছে সামনের মালবাহী ট্রাককে অতিক্রম করা কালে চলন্ত ট্রাকের ধাক্কা লাগে।  ধাক্কা খেয়ে তিনি পড়ে যান এতে ট্রাকের পিছনের চাকা তার মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডালিম পাশবর্তি সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের সমিতি বাজার এলাকার হুমায়ুন কবিররের ছেলে।  সে দির্ঘদিন থেকে আওয়ামীলীগ নেতা ড. আশ্রাফ উদ্দিন সারুর চৌধুরী বাজার এলাকার বাসভবনে থাকতেন ।