লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের শাকচরে পুকুরের ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নিহত হওয়া শিশুরা হলো লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের গনি মাস্টারের বাড়ির শাহজাহানের মেয়ে সুমাইয়া আক্তার (৫) ও কামাল হোসেনের মেয়ে সুমি আক্তার (৪)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।
আত্নীয় স্বজনরা জানান, নিহত দুই শিশু পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পানিতে পড়ে যান। পরে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে, উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ২ শিশুকে হাসপাতালে আনার আগেই তারা মারা যায়।

0 মন্তব্যসমূহ