লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সারাদেশে ধর্ষন যে মহামারী রূপ ধারন করেছে তার জন্য ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করে আইন প্রনয়ন করায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন মিছিল করা হয়। 

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে বুধবার সকাল ১০ টায় আনন্দ মিছিল করা হয়। লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী থেকে শুরু করে দক্ষিন তেমুহনীতে গিয়ে আনন্দ মিছিল শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক, এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুম মোল্লা, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটওয়ারী,সাবেক যুগ্ম আহ্বায়ক, এ্যাড.শেখ জামাল রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি,সাহাদাৎ হোসেন শরীফ, সাধারন সম্পাদক, জিয়াউল করিম নিশান, সদর থানা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান, যুগ্ম আহ্বায়ক সোহাগ পাটোয়ারি,গোফরান বাবু, রবিউল ইসলাম রবিন ভূইয়া,তারেক মাহমুদ,রাজিব হোসেন রাজু,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সুজন মাহমুদ বাবর সহ সকল ইউনিটের নেতৃবৃন্দু।

এসময় মিছিল শেষে পথা সভায় জেলা ছাত্রলীগের সভাপতির বক্তব্যে বলেন, ধর্ষনকারীর কোন দল বা ধর্ম নেয়।মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধর্ষনের শাস্তি হিসেবে মৃত্যুদন্ড কে আইন হিসেবে বাস্তবায়ন করায়।