লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষীপুরে ব্রাদর্স ইউনিয়ন এর উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় গতকাল ৩টায় সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে যুব তারা ক্লাব,রানার্স আপ হয় বিজয়নগর ক্রীড়া সংঘ।
মোট ৮টি দল নিয়ে টুর্নামেন্ট টি পরিচালিত হয়,আয়োজক ব্রাদার্স ইউনিয়ন লক্ষীপুর এর প্রধান নির্বাহী পরিচালক ফয়সাল হোসেন রনি বলেন যুব সমাজকে মাদক ও অপরাধ মূলক কাজ থেকে দূরে রাখার জন্য প্রতিবছর ধারাবাহিক ভাবে এই আয়োজন করা হবে।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
স্থানীয় ইউপি চেয়রাম্যানএমরান হোসেন নান্নু, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন এর চেয়ারম্যান মীর শাহ আলম, একে এম ফরিদ উদ্দিন, ইসমাইল পাঠান,আবদুল গনি, সুমন মোল্লা ফয়সাল, হাজি তোফায়েল সহ আরও অনেকে।

0 মন্তব্যসমূহ