লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ইউনিয়ন নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত ।
নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন ইউনিয়নে এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
৪নং চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক ,এসআই মোতাহের,সদর থানা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মামুন পাটোয়ারী, আওয়ামী লীগের নেতা সেলিম হোসেন, সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোপরান বাবু প্রমূখ।
পুলিশ কর্মকর্তা এসআই মোতাহের বলেন-সামাজিক নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা সু-রক্ষিত রাখতে বাংলাদেশ পুলিশ নিরলস ভাবে মফস্বল অঞ্চলে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে। জনগন সামাজিক সম্বনয়তার মাধ্যমে সকল আইনি সহায়তা হাতের নাগালে পাবে বিট পুলিশিং এর মাধ্যমে।

0 মন্তব্যসমূহ