লক্ষ্মীপুর প্রতিনিধিঃ দেশের অগ্রগতির ধারা অব্যহত রাখাতে ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ নং লাহারকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর)বিকালে চাঁদখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। 

লাহারকান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সফিক উল্ল্যাহ সভাপতিত্বে, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগেরর আহ্বায়ক ও চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারি । বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সদস্য, আমজাদ মাষ্টার,সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য,হাসান ভেন্ডার,আব্দুস সাত্তার মেম্বার, মোজাম্মেল হোসেন মিজান পাটোয়ারি, বেলায়েত হোসেন শহীদ,জেলা মহিলা আওয়ামীলী নেত্রী সেলিনা খান, জেলা যুবলীগের নেতা গিয়াস উদ্দিন সোহাগ।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন লাহারকান্দী ইউনিয়ন আওয়ামলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক জাবেদ হোসেন মামুন, সহ-সভাপতি,খোরশেদ আলম শাহিন,রাসেল খাঁন, মামুনুর রশিদ সুমন, মেহেদী হাসান মুরাদ,আলমগীর হোসেন রকি,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তফসির আহমেদ,যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান আব্বাস,আক্তার হোসেন সাগর,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম রুবেল,যুগ্ম আহ্বায়ক সোহেল রানা দুখু, ছাত্রলীগ নেতা সুমন হোসেন রাজু সহ প্রমুখ। 

সভায় ওয়ার্ড পর্যায়ের ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদকরা তাদের সংগঠনিক কার্যক্রম তুলে ধরেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির পাটোয়ারি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতা-কর্মীরা এক সাথে কাজ করবেন। এসময় তিনি সাধারন মানুষের কাছে দেশের উন্নয়নের কথা তুলে ধরেন।