লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ধর্ষনের শিকার নিহত নবম শ্রেনির শিক্ষার্থী হিরামনির বাড়ী পরিদর্শন ও তার কবর জিয়ারত করেছেন লক্ষ্মীপুর- রায়পুর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। সোমবার ১০ অক্টোবর সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা গোপীনাথপুর এলাকায় নিহতের মায়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তার হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় হিরামনির ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। তিনি বলেন আজ সারা বাংলাদেশে ধর্ষণের মহোৎসব চলছে। এটি এখন ভাইরাসে পরিনত হয়েছে। যেখানে স্বাধীন বিচার ব্যবস্থা নাই, সেখানে আইনের শাসন নাই, সেখানে এসব ঘটনা ঘটবেই। শাসকদল জনগনের নির্বাচিত জনপ্রতিনিধি নয়, যার ফলে তাদের চত্র ছায়ায় এমন ঘটনা ঘটে যাচ্ছে। আজ তাদের আশ্রয়পশ্রয়ে এমন বর্বর নগ্ন কাজ করে যাচ্ছে হায়নার দল। এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোঃ স্বপন, ভুট্টু চৌধুরী, যুবদল নেতা ফরিদ উদ্দিন ,মহিউদ্দিন বিটু পাটোয়ারী,ইয়ছুফ হোসেন, মোঃখলিল, পাপন ভূঁইয়া সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত : গত ১১ জুন বিকেলে হিরামনির নিজ ঘরে ধর্ষণের পর হত্যা করে দূর্বৃত্তরা। এঘটনায় পরের দিন সদর থানায় মা ফাতেমা বাদী হয়ে মামলা দায়ের করে।