লক্ষ্মীপুর প্রতিনিধিঃ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়া লক্ষ্মীপুর জেলার দুই কৃতিসন্তান তোফায়েল আহম্মেদ, শাহাব উদ্দিন মিয়া ।
তোফায়েল আহম্মেদ জাতীয় শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শাহাব উদ্দিন মিয়া জাতীয় শ্রমিক লীগের বিগত কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি অত্যান্ত সফলভাবে জাতীয় শ্রমিক লীগের অধিভূক্ত আদমজী জুট মিল চালু সংগ্রাম পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
জোট সরকারের আমলে রাজনৈতিক মামলায় বারবার কারাভোগকারী ও নির্যাতিত নেতা তোফায়েল আহম্মেদ শাহাব উদ্দিন মিয়া জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় লক্ষ্মীপুর জেলার আওয়ামী রাজনীতির সর্বস্তরের নেতা-কর্মী ও আদমজী জুট মিলের শ্রমিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
বঙ্গবন্ধুর আদর্শ ধারনকারী শ্রমিক নেতা সাহাব উদ্দিন মিয়া শ্রমিকদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার ছিলেন।

0 মন্তব্যসমূহ