Golam Sowkat

ইউনুছ শিকদার: রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম শওকত এমরান স্কাউটে উডব্যাজ পদক অর্জন করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ই নভেম্বর উডব্যাজ অর্জন করেন তিনি।  চার বছর পর আজ বুধবার ৯সেপ্টেম্বর এ পদক গ্রহন করেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল মোমিন উপস্থিত থেকে এ পদক হস্তান্তর করেন।  এছাড়াও ব্যাজ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও অন্যান্য স্কাউটরা উপস্থিত ছিলেন।

মোঃ গোলাম শওকত এমরান একজন উডব্যাজার এবং উপজেলা স্কাউট লিডার।  বাংলাদেশ স্কাউটস, রামগতি উপজেলার লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন।  তিনি রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপিএড বিষয়ের সহকারী শিক্ষক।

তিনি প্রতিবেদককে তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, এ অর্জন আমাকে আরো দায়িত্বশীল করে তুলবে।  সবার দোয়া কামনা করছি যেন একজন স্কাউটার হিসেবে দেশ ও দশের সেবা করতে পারি।