লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে থেকে চুরি হওয়া লরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লরি চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে চট্টগ্রাম জেলার জোরালগরেঞ্জ কবিরহাট এলাকা থেকে লরিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর থানার পুলিশ উপ-পরিদর্শক সোহেল মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার খোয়াসাগর দিঘী এলাকা থেকে লরিটি চুরি হয়। এই চুরি হওয়া সংক্রান্ত একটি মামলা হয় লক্ষ্মীপুর মডেল থানায়। মামলা নং ০৯। পুলিশ তৎপরতা চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে লরিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত লরি চালক ইউসুফ সদর উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা ও হেলপার রাজু সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই সোহেল মিয়া জানান দালাল বাজার বেলতলী এলাকা থেকে চুরি হওয়া ১৮ চাকার লরিটি গত কাল রাতে চট্টগ্রাম জেলার জোরালগঞ্জের কবিরহাট এলাকা থেকে উদ্ধার করি। এঘটনায় লরিটির ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

0 মন্তব্যসমূহ