ইউনুছ শিকদার: "ও আমার কলিজার ধন তুই আঁরে থুই কোনায় গেলিরে " বলে বুক থাবডিয়ে রহিমার আর্তনাত যেন থামবার নয়।নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিয়ান মাহমুদ (১৫) মাস বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। নিহত মাহমুদ সেনবাগ উপজেলা ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিনের নাতী ও হুমায়ুন কবিরের ছেলে।

স্থানীয়রা জানায়, মাহমুদ বুধবার সকালে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে দুপুরে বাড়ির পুকুরে মাহমুদকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষনা করেন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।