ইউনুছ শিকদার: বাংলাদেশের একটি সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে,একটি ভাসমান হাসপাতাল যাত্রা শুরু হয়েছে।

বাংলাদেশের উপকূলীয় এলাকার চরাঞ্চলের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে এই ভাসমান হাসপাতালটি আগামী ২১সেপ্টেম্বর ভিড়বে নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়া উপজেলার নলচিরা ঘাটে।এই ভাসমান হাসপাতালটি ১লা সেপ্টেম্বর খুলনা জেলার দা’কোপ উপজেলার বানীশান্ত পল্লীতে চিকিৎসা দেওয়ার মধ্য দিয়ে এ হাসপাতালের যাত্রা শুরু। 

এই হাসপাতালে মোট ৮জন চিকিৎসক ২জন দন্ত,২জন চক্ষু, বিশেষজ্ঞ নিয়ে এই ভাসমান হাসপাতালটি আগামী ২মাস ধরে খুলনা, বরিশাল, চাঁদপুর, মুন্সিগঞ্জ, লক্ষীপুর, হয়ে নোয়াখালীর মোট ২০ টি স্পটে ক্যাম্পে যাবে চিকিৎসা দেওয়ার জন্য।পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চালাবে বলে জানাযায়। এছাড়াও সরাসরি এই নাম্বারে যোগাযোগ করা যাবে।