Akbar Hossain

ইউনুছ শিকদার (সুবর্ণচর)নোয়াখালী : "মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু "এই স্লোগানকে সামনে রেখে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের মরণব্যধী গ্যাংরিন আক্রান্ত এক রোগীকে ওমান প্রবাসী আকবর হোসেনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান।

শনিবার (০৫/০৯/২০২০ ইং) সন্ধ্যা ৭:০০টায় ওয়াপদার থানারহাট বাজারে একই ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের এক গ্যাংরিন রোগীকে আর্থিক সহযোগীতা করা হয়।  নগদ আর্থিক প্রদানকালে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো.আলা উদ্দিন আজাদ ইউনিয়ন যুব দলের আহবায়ক জাকের হোসেন সৈকত, যুগ্ম আহবায়ক মো.বেলাল হোসেন, ০৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.মফিজুল হক ও সেক্রেটারি মনির হোসেনসহ প্রমুখ।

আলহাজ্ব আকবর হোসেন ডুবাইওয়ালার পক্ষ থেকে বিগত কয়েক বছর ওয়াপদা ইউনিয়নের হত দরিদ্র মানুষকে বিভিন্নভাবে সহযোগীতা করা হচ্ছে।করোনাকালীন সময়ে ওয়াপদাবাসীর পাশে ছিলেন ওমান প্রবাসী আকবর হোসেন। এমনকি অত্র ইউনিয়নের বিভিন্ন স্থানে মানুষ নিরাপদ পানি প্রান করার জন্য একাধিক গভীর নলকূপ স্থাপন করেন,এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।  ইউনিয়ন ঘুরে জানা যায়, অত্র ইউনিয়নের প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা এবং মন্দিরে ওমান প্রবাসী আকবর হোসেন আর্থিক সহযোগীতা করেছেন। 

এছাড়াও অভাবী মানুষ যখন কোন সহযোগীতার জন্য তাঁর কাছে যান,সাধ্যানুযায়ী প্রত্যেককে সাহার্য্য করে যাচ্ছেন প্রবাসী আকবর হোসেন।ফোনে আলাপকালে তিনি প্রতিবেদককে বলেন, আমি ওয়াপদাবাসীর সন্তান হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা চাই।তিনি আরও বলেন, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) যদি আমাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নমিনেশন দেয় তাহলে আমি শতভাগ আশাবাদী।