ফয়সাল কবির : বদরুল আলম শ্যামল" একজন মানবিক মানুষ যার হাত ধরে প্রতিষ্ঠিত " অসহায় ফাউন্ডেশন " নামের একটি প্রতিষ্ঠান,, এই প্রতিষ্ঠানটি নিরবে মানুষের সেবা করে যাচ্ছে।
করোনা ভাইরাসের প্রভাবে যখন কর্মহীন হয়ে পড়ে খেটে খাওয়া মানুষ তাদের ঘরে খাবার নেই। চক্ষুলজ্জায় হাতও পাততে পারেন না কারও কাছে। সন্তানসহ পরিবারের সবাইকে থাকতে হয়েছিলো অভুক্ত, অর্ধভুক্ত।সেই করোনাকালীন দুর্যোগেও বিপন্ন মানুষের পাশে এমন আলোর দিশারি হয়ে দড়িয়েছিলো এই "অসহায় ফাউন্ডেশন"।
শুধু খাবার বিতরণেই থেমে ছিলোনা "অসহায় ফাউন্ডেশন" চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী বিতরন, করোনা মহামারিতে কর্মহীন মানুষকে স্বাবলম্বী করাসহ নানা উদ্যোগ নিয়েছিলো,।
প্রতিষ্ঠানটি মানব সেবার ব্রত নিয়ে লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য বদরুল আলম শ্যমলের হাত ধরে খুব অল্প সময়ে মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সবার মনে জায়গা করে নেয়।
২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়ে ইউনিয়ন পর্যায় থেকে শুরু কাজ শুরু করলেও বর্তমানে অসহায় ফাউন্ডেশনের কার্যক্রম পুরো লক্ষ্মীপুর জেলা জুড়ে বিস্তৃত।
এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বদরুল আলম শ্যামল বলেন - আমরা অতি শিঘ্রই আমাদের কার্যক্রম পুরো দেশ ব্যাপী শুরু করবো, প্রতিটি জেলা উপজেলায় আমাদের কমিটি দেওয়া থাকবে এবং পর্যাক্রমে আমরা প্রতিটি জেলায় হাসপাতাল ও এ্যম্বুলেন্স সুবিধা চালু করবো যাতে অসহায় মানুষ এই ফাউন্ডেশনের মাধ্যমে খুব সহজেই সেবা পেতে পারে।


0 মন্তব্যসমূহ