লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে । 

লক্ষ্মীপুর পৌর বিএনপি ও লক্ষ্মীপুর সদর বিএনপির উদ্যোগে মঙ্গলবার ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় নেতা এ্যানী চৌধুরীর নিজ বাসভবনে পৌর বিএনপি মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম জিয়ার উপদেষ্টা এডভোকেট সামছল আলম।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম শাহীন, থানা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল আলম নাহিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম সহ বাংলাদেশ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।