ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী: সুবর্ণচর উপজেলার ওয়াপদা ইউনিয়নের বেকার প্রতিবন্ধী যুবককে কর্মসংস্থানের লক্ষ্যে অটোরিকশা উপহার দেয়, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেন ওমান প্রবাসী।
মঙ্গলবার(১৫-০৯-২০)ইং বিকেলে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের থানার হাটে আলহাজ্ব মো. আকবর হোসেনের অর্থায়নে প্রতিবন্ধীর হাতে গাড়ীর চাবি তুলে দেওয়া হয়।
প্রবাসী আকবর হোসেনের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাবি হস্তান্তর করেন,নোয়াখালী জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী ও জেলা জজ আদালত বার কাউন্সিলের সাবেক সভাপতি এবং সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া।
এছাড়াও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলা উদ্দিন আজাদ, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মেম্বার, চর ওয়াপদা ইউপি যুবদলের আহবায়ক জাকের হোসেন সৈকত,যুগ্ম আহবায়ক মো.বেলাল হোসেন, ফোরকান উদ্দিন মাসুদ, স্থানীয় বিএনপির সভাপতি মো. রবিউল হোসেন, ছাত্র নেতা সাদ্দাম হোসেন, হোরাজি সর্দারসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিএনপি নেতারাসহ জনসাধারণ আলহাজ্ব মো. আকবরের ভূয়সী প্রশংসা করেন।
পরে এবিএম জাকারিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ অসুস্থ বিএনপি নেতা ও চরওয়াপদা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন মিয়াকে দেখতে যান।


0 মন্তব্যসমূহ