লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সদর উপজেলা (পশ্চিম) বিএনপি’র উদ্দ‍্যোগে আলোচনাসভা ও দোয়ার অনুষ্ঠান হয়।

মঙ্গলবার ০১ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলা পশ্চিম পার্টি অফিসে অনুষ্ঠান হওয়ার কথা থাকলে পরে জেলা বিএনপির সভাপতি বাড়ির নিকট স্থানে অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম মিজান ভূঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আমিন (ভুলু প্রফেসর) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির এলাহী রাব্বী, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক এড্য: সাইফুল ইসলাম শাহিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক: ফায়সাল সুমন মোল্লা।এডভোকেট জহিরুল ইসলাম সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন ৩নং দালাল বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজান চৌধুরী উত্তর হামছাদি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মো. মাসুদ মেম্বার, সদর পশ্চিম যুবদলের সাবেক সভাপতি বিটু পাটোয়ারী, সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সদর পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামাল হোসেন, সদর পশ্চিম ছাত্রদলের সভাপতি আমির আহম্মেদ রাজু, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবকদল,যুবদল,ছাত্রদল, তাঁতিদল সহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্বাধীন বাংলাদেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ৩০ মে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। বর্তমানে মিথ্যা মামলায় দীর্ঘদিন অসুস্থ্য থাকার কারনে দলের নেতৃত্ব দিচ্ছেন রাজনীতির উদীয়মান সূর্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ের স্পন্দন জিয়াউর রহমানের সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ ১ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তিসহ দীর্ঘায়ু কামনা করেন দোয়া মোনাজাত করা হয় ।