লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও লুটপাটের ঘটনায় দায়ের করা অভিযোগের বিবাদীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো বাদীকে হুমকি দিচ্ছেন বিবাদীরা। এ অবস্থায় বাদী তাদের ভয়ে তার বাড়িতে যেতে পারছেনা,এদিকে জমি পাহারাদারেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

এঘটানায় আকরাম উদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে ১৩সেপ্টেম্বর রবিবার সকালে সি আর মামলা দায়ের করেন। জার রেজিষ্ট্রেশন নং ৫৭৯/২০ইং আদালত মামলাটি তদন্তের জন্য ডিবি কার্যলয়ে হস্তান্তর করেন। আদালতের অভিযোগ সুত্র জানা গেছে লক্ষ্মীপুর সদর উপজেলা টুমচর ইউনিয়নে ৬নংওয়ার্ড জালাল আহমেদ মাষ্টার বাড়ির কামাল উদ্দিনে চাকরির সুবাদে দির্ঘদিন পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন আর এই সুজুখে তার পৈত্তিক ও খরিদিয় জমির উপর লোভ পড়ে একিই বাড়ির জামাল গংদের।

আকরাম উদ্দিনের স্বত্ত্বঃদখলীয় জমি জরর-দখলের উদ্দেশ্যে বাগানে বেড়া দিয়ে সিমানা নির্মাণ শুরু করে বিবাদীরা। জমি দখলের খবর শুনে জবর-দখলে বাধা দিতে গেলে জামাল উদ্দিন ও তার ছেলে আনোয়ার হোসেন, মহিন, নুরুল ইসলাম, রেদোয়ানের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাটি-সোটা নিয়ে ব্যাপক মারধর করে। পরে তিনি সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিলেও থানায় তাদের কোন সহায়তা দেয়া হয়নি। উল্টো বিবাদী গন উত্তেজিত হইয়া বাড়ি ও বাগানের বিভিন্ন জাতের ফলের গাছ ও চারা গাছ বিনষ্ট করে ব্যপক ক্ষতি সাধন করে। এ ঘটনায় এলাকায় জনমনে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। 

অভিযোগের বিষয়ে অভিযুক্তরা জানান, জমি খরিদ করেছি উক্ত জমি বিরোধ কে কেন্দ্র করে মারধরে মামলা করেছে তারা।এঘটানায আমরা জড়িত নয়। এব্যপারে ইউপি সদস্য বাবুল বলেন, পর্বে থেকেই বাড়ির জমি নিয়ে বিরোধ আছে তবে মারধরের ঘটনার কোন সত্যতা নেই এটা মিথ্যা। বিষয়টি জানতে তদন্ত কর্মকর্তা এস আই কামরুল ইসলামকে ফোনে যোগাযোগ করা যায়নি।