ইউনুছ শিকদার: কোম্পানীগঞ্জের হাজারীর হাট বিএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সমিতির টাকা কালেকশান করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় নজরুলের ৩ বন্ধু ও এক ছোট ভাইসহ ৪জন আহত। 

মঙ্গলবার রাত আনমানিক ৯টার দিকে পূর্ব শক্রতার জের ধরে উপজেলার চরহাজারী ইউনিয়নের কদমতলা এলাকায় এমন ঘটনা ঘটেছে।

এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় বসুরহাট সেন্টাল হাসপাতালে ভর্তি করে। সোহানসহ আহত ৫জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, মাথার আঘাত গুরুত্বর। মাথা সিটিস্ক্যান করলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আহত সোহানের বন্ধু শাহীন জানান, পূর্ব শক্রতার জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে কমদতলা বাজারে সোহানের ৪ বন্ধুকে মারধর করে একটি দোকানে আটক করে রাখে স্থানীয় কয়েকজন যুবক। কিন্তু এ বিষয়ে সোহান কিছুই জানত না।

জানাা যায়, একটি সমিতির টাকা কালেকশনে সোহান হাজারী হাট ইউনিয়নের কদমতলা বাজারে যায়। ওই সময় সে কদমতলা বাজারে পৌঁছার সাথে সাথে তার মোটরসাইকেল থামিয়ে কিছু বুঝে উঠার আগে কয়েকজন যুবক তার মাথায় আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে।  

শাহীন দাবি করে, গত ২-৩ দিন আগে শুধু মাত্র সমিতি নিয়ে সামান্য কথা কাটাকাটির জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।