লক্ষ্মীপুর প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন নির্মাণ শ্রমিকরা।
সোমবার (১০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা নির্মাণ শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে তিন শতাধিক নির্মাণ শ্রমিক অংশ নেয়। পরে দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক পিংকু।
জেলা নির্মাণ শ্রমিকলীগের আহবায়ক জসিম উদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নুরুল আমিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের আহবায়ক মামুনুর রশিদ, যুগ্ম-আহবায়ক ইউছুফ পাটওয়ারী, পৌর ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রায়হান, জেলা নির্মাণ শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ছগির আহমেদ পাটোয়ারী, পৌর ছাত্রলীগের আহবায়ক আবদুল খালেক প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ হাজার ৬৮২ দিন জেল খেটেছেন। বাংলার মানুষ ও শ্রমিকদের অধিকার আদায়ের কারণেই তাকে জেল খাটতে হয়েছে। বঙ্গবন্ধু কখনো নিজের ও পরিবারের কথা ভাবেননি। সবসময় বাঙ্গালি জাতির কল্যাণে কাজ করেছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু সেই নেতাকেই স্বাধীনতা বিরোধীরা স্বপরিবারে হত্যা করেছে। এটি বাঙ্গালি জাতির জন্য কলঙ্কিত অধ্যায়।

0 মন্তব্যসমূহ