লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন সফল রাস্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে বৃক্ষ রোপণ অনুষ্ঠিত।
সোমবার ৪ আগষ্ট লক্ষীপুর সদর উপজেলার ২ নং দক্ষিন হামছাদী ইউনিয়ন যুবলীগ উদ্যোগ বৃক্ষ রোপণ শুরু হয়েছে । এই সময়ে উপস্হিত ছিলেন যুবলীগ নেতা ইন্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নিজাম উদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক মো.মোবারক হোসেন সহ স্হানীয় যুবলীগের নেতৃবৃন্দ ।
এছাড়া বিভিন্ন রকমের ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিভিন্ন স্কুল মাঠ,রাস্তায় ধারে,পতিত জায়গায় রোপন করা হয়।

0 মন্তব্যসমূহ