লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্যদের ঈদপূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।৫ই আগস্ট বুধবার বিকেলে লক্ষ্মীপুর নিউ মার্কেটর তৃতীয় তলায় সংস্থার কার্যালয়ে ঈদপূর্ণমিলনী আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল কাশেম।
সভাপতিত্বে করেন করেন সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী ও অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংস্থার সহ-সভাপতি মফিজুর রহমান মাস্টার।
উপস্থিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সবুজ জমিন পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক রুপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মনজুর হোসেন,দৈনিক আজকালের খবর ও ক্রাইম প্রতিদিন পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি সোহেল আলম,বাংলাদেশ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার রিয়াজ মাহমুদ বিনু,দৈনিক ভোরের আলোর জেলা প্রতিনিধি মো. ফয়সাল কবির, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার রায়পুর প্রতিনিধি মোঃ কামরুল হোসেন।
আরো উপস্থিত ছিলেন দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার রায়পুর প্রতিনিধি নাঈম কামাল প্রমূখ।
সাংবাদিক জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, জেলা ব্যাপি সাংবাদিক দের কল্যাণ এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সাংবাদিক দের মূল উদ্দেশ্য।
ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংস্থার প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল কাশেম বলেন, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার মূল উদ্দেশ্য বাস্তবায়নে সকল প্রতিবন্ধকতায় পাশে আছি এবং থাকবো। বিশ্ব ব্যংক সহ আন্তর্জাতিক দাতা সংস্থা গুলো বরাবরই বলে আসছে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে যে প্রধান অন্তরায় সেট হলো সুশাসন, অার লক্ষীপুর সাংবাদিক কল্যান সংস্হার সাংবাদিকদের সুশাসন প্রতিষ্ঠায় ভুমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এতে আমি আনন্দিত এবং গর্বিত।
0 মন্তব্যসমূহ