ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী: সুবর্ণচর উপজেলায় ঈদ পরবর্তী বাড়তি ভাড়া নেয়ার অভিযোগের প্রেক্ষিতে আজ চর জব্বার থানা মোড়ে ও ভূইয়ার হাট বাজার এলাকায় সিএনজি চালিত যানবাহন ও সুবর্ণচর থেকে চট্টগ্রাম গামী গাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আরিফুর রহমান ।
অভিযান বাড়তি ভাড়া নেয়ার বিষয়ে সত্যতা পাওয়া যায়। এসময় দুটি গাড়িতে ৩০০ টাকার ভাড়া ৬০০ টাকা নেয়ায় প্রত্যেক যাত্রীর কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেয়া হয় এবং ঐ বাসে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৪/৮০ ধারায় জরিমানা করা হয়। এসময় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশায় বাড়তি ভাড়া নেয়ায় বাড়তি ভাড়া ফেরত দেয়া হয়। একটি মাইক্রোবাস এ অতিরিক্ত ভাড়া নেয়ায় অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেয়া হয়।
অভিযান পরিচালনা কারী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো আরিফুর রহমান জানান,
সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে বাড়তি ভাড়া নিলে জরিমানা ও জেল উভয় দন্ড দেয়া যায়। তাই সকলকে বাড়তি ভাড়া নেয়া থেকে বিরত থাকতে বলা হলো।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।

0 মন্তব্যসমূহ