ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী: সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের বর্তমান সময়ের জাতীয়তাবাদী যুবদলের যোগ্য কান্ডারী হিসেবে আলোচিত নাম হলো সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং বর্তমান ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক, উদিয়মান দক্ষ রাজনৈতিক নেতৃত্ব জাকের হোসেন সৈকত।
ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়ে গণতান্ত্রিক মতবাদে শতভাগ আস্থাশীল এই নির্ভীক নেতৃত্ব দীর্ঘ সময়ে ৪নং চর ওয়াপদা ইউনিয়ন যুবদলের কমিটি না হলেও শত বাধা-বিপত্তি ও প্রতিকূলতা পেরিয়ে ইউনিয়ন যুবদলকে ঐক্যবদ্ধ রেখেছেন।
দলের স্বার্থে নিজের ব্যক্তিস্বার্থ পরিহার করে বারবার হয়েছেন কারা নির্যাতিত। হাজারো রাজনৈতিক অত্যাচার নির্যাতনের পরেও পিছ পা না হয়ে দলের নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে দিন রাত কাজ করে গেছেন এই নির্যাতিত নেতা।
কর্মীবান্ধব ও দক্ষ নেতৃত্বের সাহসী মনোবলের কারণে সুবর্ণচর উপজেলা ও জেলা যুবদল, ছাত্রদল ছাড়াও খোদ বিএনপিতে রয়েছে বেশ সুনাম। রাজনৈতিক অপশক্তির কাছে হার না মানা এই নেতৃত্ব নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আসন্ন কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী হয়ে গত ৮ আগস্ট দলীয় নেতাকর্মীদের নিয়ে সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল উদ্দিন সুমনের হাতে দলীয় মনোনয়নপত্র জমা দেন।

0 মন্তব্যসমূহ