সরেজমিনে গিয়ে জানা গেছে, রোববার দুপুর ১২টার সময় ১ম পক্ষ মো. সেলিম উদ্দিন (ভান্ডারী) ২য় পক্ষ মাও. মো. মুহিব উল্যাহর পুর্ব থেকে বিরোধকৃত জমির উপর সীমানা প্রাচীর স্থাপনের চেষ্টা করে । এসময় মাও: মুহিব উল্যাহর মেঝ ছেলে প্রবাসী মো. মামুন সেলিম ভান্ডারীকে বাঁধা দেন।
এতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির মাধ্যমে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪জন আহত হয়েছে।
এঘটনায় মাও. মুহিব উল্যাহর ছেলে মোহাম্মদ রহমত উল্যাহ জানান, সেলিম ভান্ডারী ও কালু বাহিনীর সাথে তাদের একাধিকবার বিরোধের ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করলেও কালুবাহিনী কারো তোয়াক্কা করেননি।
এদিকে স্থানীয় এলাকাবাসীরা এঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন কালু বাহিনীর সাথে এলাকার কারো সাথে ভালো সম্পর্ক নেই। ভুমিদুস্য হিসেবে কালুর সাথে এলাকার একাধিক লোকের ভুমির বিরোধের কথাও জানান তারা।
অন্যদিকে অভিযুক্ত আলাউদ্দিন কালুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি চিকিৎসাধীন থাকার খবর পাওয়া গেছে । এসময় তার ব্যবহৃত মুঠোফোনটির সংযোগ পাওয়া যায়নি।
এবিষয়ে চরজব্বার থানার এসআই মো. সাদেক জানান, মাও. মুহিব উল্যাহর পক্ষ থেকে (৯৯৯) অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। এঘটনায় আহদের চিকিৎসা দেয়ার ব্যাপারে সহযোগীতা করি। পরে এবিষয়ে অভিযোগের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্যসমূহ