গাংচিল অনলাইন.কমঃ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ও কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আধিদপ্তর নোয়াখালী কার্যালয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর আওতায় পণ্যের মূল্যতালিকা না থাকা, নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করা এবং পণ্যের গায়ে দাম, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা বেগমগঞ্জে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা ও চাপরাশিরহাটে ৯টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ জরিমানা করার পাশাপাশি তাদেরকে সতর্ক ও করে দেয়া হয় যাতে ভবিষ্যতে এ ধরণের অপরাধ আর না করে।
শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
কাউছার মিয়া জানান, দুপুরে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের ফলের আড়ৎ, কাঁচাবাজার ও মুদি দোকানে অভিযান চালানো হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ফলের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, মজুদ ও সরবরাহ বিষয়ে বিভিন্ন কাঁচা ও মুদি দোকানে যাচাই বাছাই করা হয়। রমজানে কোন পণ্যের দাম বৃদ্ধি না করা এবং পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অদ্য.০২/০৫/২০২০ খ্রি. দুপুর ০১ঃ০০ টায় জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় সামাজিক দুরত্ব বজায় রাখা ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর আওতায় ০৯ টি মামলায় মোট ১২০০০ টাকা জরিমানা করা হয়। পণ্যের মূল্যতালিকা না থাকা, নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করা এবং পণ্যের গায়ে দাম, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা মূলত এসব কারনে মামলাগুলো করা হয়। এ জরিমানা করার পাশাপাশি তাদেরকে সতর্ক ও করে দেয়া হয় যাতে ভবিষ্যতে এ ধরণের অপরাধ আর না করে। নোয়াখালীর মানুষকে ভালো ও সুস্থ রাখতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ