লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ২৪ দিনের মতো ত্রাণ পৌঁছে দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক ও সদর আসনের এমপি এ কে এম শাহজাহান কামালের (এপিএস) বায়েজীদ ভূঁইয়া। এদিন জেলায় আরও দু’জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সোমবার সকালে সিভিল সার্জন ডা. আবদুল গাফফার এ তথ্য জানান।
বায়েজীদ ভূঁইয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সদর আসনের এমপি ও সাবেক বিমান মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। এছাড়া তার সুস্থতা কামনায় জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ৭৫ জনের নমুনা পরীক্ষা পাঠানো হয়। তাদের মধ্যে নতুন করে দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক বায়েজীদ ভূঁইয়াসহ দু’জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এর আগে অসুস্থ বোধ করায় নিজেই গত ০২ মে রায়পুর উপজেলা হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করান বায়েজীদ ভূঁইয়া।
তিনি আরও জানান, জেলায় মোট আক্রান্ত ৬১ জনের মধ্যে রামগঞ্জের ১৯ জন, সদরের ২৩ জন, কমলনগরের ৭ জন, রামগতির ৮ জন ও রায়পুরে ৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। এর মধ্যে রামগঞ্জের একজন, রামগতির একজন ও কমলগরের তিনজন রয়েছেন।
লক্ষ্মীপুর জেলা লকডাউনের শেুরু থেকে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন,ঘরবন্দি হতদরিদ্র মানুষের ঘরে ঘরে শাহজাহান কামাল এমপি’র ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে আসছিলেন।

0 মন্তব্যসমূহ