কোম্পানীগঞ্জ (গাংচিল) প্রতিনিধিঃ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা চরএলাহী ইউনিয়ন গাংচিলে সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে এবং করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভা অনুষ্ঠিত হয়। 

আজ (১৩মার্চ) বুধবার সকাল ১০ ঘটিকার সময় গাংচিল ০৮ নং ওয়ার্ডে কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা আরিফুর রহমান ও তদন্ত ওসি রবিউল আলমের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনাকালে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুরহমান ও তদন্ত ওসি কর্মকর্তা রবিউল আলম এর উপস্থিতে ০৮ নং চরএলাহী ইউনিয়ন আওয়ামী সভাপতি শাহাবুদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল গনি, আব্দুল মালেক মেম্বার, ডাঃ আব্দুল হক সাহেব সহ অত্র ইউনিয়নের ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিফুর রহমান সকলের উদ্দেশ্যে বলেন দেশে বর্তমান করোনা ভাইরাস, এই ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে পুলিশ দিন রাত২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে।  মানুষকে রক্ষা করতে বিভিন্ন এলাকায় পুলিশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তবুও দেশকে বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।  এতে করে বর্তমান যে সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে সেটা অত্যন্ত দুঃখ জনক।  বর্তমান গাংচিল সন্ত্রাসী বাহিনীর কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।  এসব সন্ত্রাসী বাহিনীর কারনে জনসাধারণ হয়রানির শিকার না হয় এবং সন্ত্রাস দমন করার লক্ষ্যে গাংচিল অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।  বর্তমান এই সন্ত্রাস দমন করতে হলে পুলিশ কে সাধারণ জনগণ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।  সন্ত্রাসী সহ অপরাধী সে যেই হোক না, তাতে আমার কিছু আসে যায় না, সে আমার কাছে একজন অপরাধী অপরাধীই।  সুতরাং সে যত বড় ক্ষমতার মালিক হোক না তাকে কোন রকম ছাড় দেওয়া হবেনা।  মনে রাখবেন পুলিশ জনতা আর জনতাই পুলিশ, তারি ধারাবাহিকতায় পুলিশের সাথে আপনারা জনসাধারণ সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেন তাহলে সন্ত্রাস সহ সকল অনিয়ম দমন করা পুলিশের পক্ষে আরও সহজ হবে। 

বর্তমান যে সকল চাঁদাবাজ, সন্ত্রাসী, ইবটিজিং, কিশোর গ্যাং সহ যাদের নামে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।  কেউ আইনের হাত থেকে রক্ষা পাবেনা।  আর যারা সন্ত্রাস করে ও যাদের নামে এখন পর্যন্ত আমার কাছে অভিযোগ আসেনি তারাও সাবধান হয়ে যান, অভিযোগ কারী কেউ আইনের হাত থেকে রক্ষা পাবেননা। 

এ ছাড়া ও তিনি জনসাধারণের মাঝে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।

উপস্থিত ক্ষেত্রে সংক্ষিপ্ত আঁকারে সন্ত্রাস দমন ও করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বিভিন্ন রকম পরামর্শ মূলক বক্তব্য রাখেন।