ইউনুছ শিকদার(সুবর্ণচর)নোয়াখালী: নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলাতে চরক্লার্ক ইউনিয়নে রাহেনা আক্তার (২৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশের একটি টিম।নিহত রাহেনা আক্তার একই ইউনিয়নের চর বায়েজিদ গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী। শনিবার সকালে স্বামীর বাড়ি থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে,চরজব্বার থানার ওসি মোঃ শাহেদ উদ্দিন বলেন যে, সকালে আমরা জানতে পারি চরক্লার্ক ইউনিয়নে এক নারী গৃহবধুর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্হা করি।
পুলিশ জানান,পারিবারিক কলহের জেরে রাহেনা আক্তার নামের এই নারী গৃহবধুটি আত্মহত্যা করে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে চরজব্বর থানাতে।নিহত রাহেনার পরিবারের দাবী করেন যে, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।

0 মন্তব্যসমূহ