লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে লকডাউনের কারণে দুর্ভোগে পড়া কর্মহীন ও অসহায় জনসাধারণে মাঝে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া সার্বিক তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (৯ মার্চ) লক্ষ্মীপুর সদর উপজেলা ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন আয়োজনে ২য় পর্বে ১,২,৩,৪,৫, ওয়ার্ডে কর্মহীন ও অসহায় জনসাধারণের মাঝে সামাজিক দূরুত্ব বজায় রেখে হামছাদী ইউনিয়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন বিএনপি।
এই সময় উপস্থিত ছিলেন ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মো.ছায়েদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য , মো. মিজানুর করিম লিটন, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বাহার উদ্দিন খলিল, সাধারণ সম্পাদক মো. মন্জু হোসেন ,ইউপি পরিষদের সদস্য মো. কামরুল ইসলাম, কবির হোসেন প্রমূখ।
উল্লেখিত সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া সার্বিক তত্ত্বাবধানে লক্ষ্মীপুর সদরে ৯ ও রায়পুর ১০ ইউনিয়ন এবং রায়পুর পৌরসভা ৬ হাজার ৫ শত কর্মহীন ও অসহায় জনসাধারণ মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

0 মন্তব্যসমূহ