ফয়সাল কবিরঃ লক্ষীপুর এ করোনা ভাইরাস পরিস্থিতিতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন এমপি'র ব্যক্তিগত সহকারি বায়েজীদ ভূঁইয়া।

লক্ষ্মীপুর সদর আসনের পৌরসভা ও চন্দ্রগন্জ, উওরজয়পুর ইউনিয়নের ঘরে ঘরে সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপির (ত্রাণ) খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন এমপি'র ব্যক্তিগত সহকারি বায়েজীদ ভূঁইয়া। সদর উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের গরিব-দু:স্থদের মাঝে এসব খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে।

করোনা মহামারীর বিস্তার রোধে ঘরে থাকা মানুষের মাঝে টানা ২৪ তম দিন যাবত এমপির পক্ষ থেকে অসহায়,দরিদ্র-দুস্থ ও দিনমজুরদের ঘরে ঘরে বায়েজীদ ভূঁইয়া ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

আজ ৯ মে (শনিবার ) পর্যন্ত লক্ষ্মীপুর সদর আসনের ১৬ হাজার ৫ শত দরিদ্র পরিবারের মাঝে (ত্রাণ) খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সংকটের এই সময়ে এমপির খাদ্য সহায়তা দিনমজুর, অসহায় ও দরিদ্রদের দুঃখ-কষ্ট লাঘব হয়েছে।

বায়েজীদ ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কামাল এমপির খাদ্য সহায়তা চলমান আছে ওনার ব্যক্তিগত তহবিল থেকে এলাকার গরীব-অসহায় মানুষের পাশে থাকার ঘোষণা দিয়ে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। এ যাবত ১৬ হাজার ৫ শত পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

তিনি আরো জানান , করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের এমপি, সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী বীরমুক্তযোদ্ধ আলহাজ্ব এ কে এম শাহজাহান কামাল।