রিতান মাহমুদ জাফরঃ সারাদেশে বর্তমান বৈশ্বিক করোনা মহামারী। অনেক জায়গায় সুবিধা বঞ্চিত পথশিশুরা। পাশে দেখা যায়না বিত্তশালীদের কাওকে, যখনি তাদের ইচ্ছাটা অনেক তখনি তাদের সাথে ইফতার করে এক বিরোল দৃষ্টান্ত স্থাপন করেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন।
শুক্রবার সন্ধায় মুছাপুর ইউনিয়ন আদর্শ গ্রামে পথ শিশুদের নিয়ে ইফতার করেন। এরকম ইফতারির আয়োজন দেখে আগেই যেন অন্যরকম আনন্দের জোয়ার বয়ে যায় উপস্থিত পথশিশুদের মাঝে।
এদিকে, ছিন্নমূল অসহায় ৫০ জন পথশিশুদেরকে ইফতার আয়োজন করাকে স্বাগত জানিয়ে মুছাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সম্পাদক বলেন প্রিয় শাহ ফরহাদ লিংকন ভাইয়ের এই কাজকে আমাদের কে খুব আনন্দিত করেছেন।
উনার সহযোগিতায় আমরা ও সামনের দিনগুলোতে এভাবে পথশিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাবো।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন জানান দেশের এই ক্রান্তিলগ্নে আমি দীর্ঘদিন হুম কোয়ারেন্টাইনে থাকার পর হঠাৎ শুক্রবার বিকেলে মুছাপুর ইউনিয়নে ঘুরতে যায়, ঘুরার পথে যখন এই পথ শিশুদের কে দেখতে পায় তখন তাদের কথা চিন্তা করে আমি নিজেই উপস্থিত ৫০ জন পথ শিশুদের কে নিয়ে আমি ইফতারে আয়োজন করে থাকি।
এভাবে সকল বিত্তশালী ব্যক্তি ও প্রত্যেক ইউনিট ছাত্রলীগ নের্তৃবৃন্দ এভাবে পথশিশুদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে আজ থেকে আমি বিভিন্ন চরাঞ্চল এলাকায় গিয়ে খুজ খবর নিয়ে পথ শিশুদের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করছি।

0 মন্তব্যসমূহ