লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা পরিষদের অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের অসহায় ও হত দরিদ্র জনসাধারণ। 

বৃহস্পতিবার ১৪ মে সকালে ২নং হামছাদী ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন অারিফ, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম মোহন, ইউনিয়ন পরিষদের সদস্য মো.কামাল ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগে আহ্বায়ক নিজাম উদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক, মো. মোবারক হোসেন ও আমির হোসেন লিটন প্রমূখ। 

এই সময় জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন অারিফ বলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা নির্দেশে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাজান মহোদয়ের সহযোগিতা করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হত দরিদ্র জনসাধারণ মাঝে ৭৫ লাখ টাকা ব্যয়ে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগে নেয়া হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা ২নং দক্ষিণ ইউনিয়নের হত দরিদ্র অসহায় জনসাধারণ মাঝে চাল, ডাল, তেল, ছোলা খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এর আগে রায়পুর উপজেলা ৭ নং বামনী ও ৬ নং কেরোয়া ইউনিয়নে হতদরিদ্র অসহায় জনসাধারণ মাঝে জেলা পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ করি।