রিতান মাহমুদ জাফরঃ বর্তমান বৈশ্বিক মহামারী এই করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস-এর প্রাদুর্ভাবে অসহায় আমাদের শিক্ষক সমাজ, যখন শিক্ষক সমাজ তাদের দুঃখ কষ্টের অনুভূতি গুলো কারো কাছে প্রকাশ করতে পারে না ঠিক তখনি মেয়ের আব্দুল কাদের মির্জা শিক্ষক পরিবারের সন্তান হয়ে শিক্ষকদের দুঃখ কষ্টের কথা চিন্তা করে তিনি বসুরহাট পৌরসভা কিন্ডারগার্টেন শিক্ষক ও কর্মচারীদে জন্য মানবিক সহায়তা প্রদান করেন। 

আজ সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা উদ্যোগে ১৮১ জনের মাঝে তিনি এই মানবিক সহায়তা প্রদান করা হয়। 

প্রদানকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সভাপতিত্বে সহয়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান ১৭ টি প্রতিষ্ঠানে ১৮১ জনের মধ্যে প্রত্যেককে ১ হাজার টাকা করে সহায়তা পায়।