ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী : সামাজিক দূরত্ব মানছে না মোটর সাইকেল আরোহীরা ফলে সুবর্ণচর উপজেলায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনায়েত উল্যাহ বাপ্পী (১৬) নামের এক কিশোর আরোহী নিহত। ঘটনায় দুই মোটরসাইকেলের আরও তিন আরোহী আহত।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের বৈরাগী রাস্তার মাথা চরজব্বর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত এনায়েত উল্যাহ বাপ্পী চরবজলুল করিম গ্রামের নূর আহম্মদের ছেলে। আহতরা হচ্ছেন, চরবজলুল করিম গ্রামের নিজাম উদ্দিন (১৭), চরজুবলী এলাকার আরাফাত হোসেন (৩৮) ও একই এলাকার মোস্তাক আহম্মেদ (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাপ্পী ও নিজাম চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিল। পথে তাদের মোটরসাইকেলটি চরজব্বর ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি মোটরসাইকেলে থাকা চার আরোহী গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এনায়েত উল্যাহকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।