লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে ব্র্যাক৷ বাংলাদেশের প্রতিটি জেলাসহ এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার ১৩টি দেশে রয়েছে এর কার্যক্রম। এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রায় ১ লক্ষ কর্মী।
প্রতিষ্ঠার শুরু থেকে শিক্ষা, জনস্বাস্থ্য, ত্রাণ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নসহ সকল প্রকার উন্নয়নমূলক কর্মকান্ডে ব্র্যাক বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে। যে কোনো ক্রান্তিলগ্নে ব্র্যাক কর্মীরা সদা সচেষ্ট ভূমিকা পালন করতে দেখা গেছে।
সারাবিশ্বে মহামারী আকার ধারণ করা চলমান কোভিড-১৯ মোকাবেলার ক্ষেত্রেও ব্র্যাক কর্মীরা ইতোমধ্যে সারাদেশে কাজ করছে। এ ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরে সচেতনতামূলক কার্যক্রম করতে দেখা গেছে বেসরকারি খাতের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা- ব্র্যাকের কর্মীদের। আর এসব কার্যক্রম তত্বাবধান করছেন, মাইক্রো ফাইন্যান্স (দাবি) এলাকা ব্যবস্থাপক মুহাম্মদ হুমায়ুন কবির, মাইক্রো ফাইন্যান্স (প্রগতি) এলাকা ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন, এইচএনপিপি এলাকা ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির সমন্বয়কারী জেসমিন আক্তার, টিবি উপজেলা ম্যানেজার মাইদুল হক ভূঁইয়া।
ব্র্যাক লক্ষ্মীপুর সদর কার্যালয় থেকে জানানো হয়, সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর সদর উপজেলায়ও মানুষকে সচেতন করতে ব্র্যাক নানা কর্মসূচি পালন করছে। বিভিন্ন জায়গায় সচেতনতামূলক মাইকিং, লিফলেট ও স্টীকার বিতরন করছে তাদের কর্মীরা। এছাড়া ক্দ্দুুস বয়াতী ও মমতাজের সচেতনতামূলক গান, কার্টুন প্রচার ও বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ব্যানার টানানো হয়। সামাজিক দুরত্ব বজায় রাখতে দোকানের সামনে আঁকা হয় গোল বৃত্ত। এছাড়াও বিভিন্ন বাজারে হাত ধোয়ার ব্যবস্থাও করা হয় ব্র্যাক লক্ষ্মীপুরের পক্ষ থেকে। ব্র্যাক অফিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ছিটানো হয়েছে জীবাণুনাশক স্প্রে। নিজেদের কর্মীদের মাঝে বিতরন করা হয়েছে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, হ্যান্ড সাবান, ও হেক্সিসল। হতদরিদ্রদের মাঝেও বিতরন করেছে মিনি হ্যান্ডওয়াশ। সদস্য ও তাদের পরিবারের সদস্যদের প্রতিনিহত ফোন কলের মাধ্যমে কর্মীরা স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। প্রতিটি ইউনিয়নে ১০জন করে স্বাস্থ্যসেবীকা ও ১জন স্বাস্থ্যকর্মী দ্বারা প্রান্তিক মানুষকে সচেতন করা হচ্ছে। এছাড়াও ৪৬৮জন হতদরিদ্রকে ১৫০০টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে বলেও জানা যায়।
মাইক্রো ফিন্যান্স (দাবি) এলাকা ব্যবস্থাপক মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলায় ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্স, স্বাস্থ্য কর্মসূচি, শিক্ষা কর্মসূচি, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি, হতদরিদ্র কর্মসূচি ও এআই কার্যক্রম চলমান আছে। যার সাথে জড়ির প্রায় ১৫হাজার লোক। আমাদের ১৪০০কর্মী নিয়মিত তাদের খোঁজখবর নিচ্ছে এবং সচেতন করছে। এদের মধ্যে অনেককেই আমরা আর্থিক সহযোগিতা সহ বিভিন্নভাবে সহযোগিতা করছি। করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতার লক্ষ্যে আমাদের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

0 মন্তব্যসমূহ