ইউনুছ শিকদার (সুবর্ণচর)নোয়াখালী : "মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু "এই স্লোগানকে সামনে রেখে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের কৃতি সন্তান থানারহাট বাজার ব্যবসায়ী এম এ রহিমের ব্যক্তিগত তহবিল থেকে ১২০ অসহায় পরিবারকে ত্রাণ বিতরন করা হয়।
রবিবার (০৫/০৪/২০২০ ইং) সকাল ১০:০০টায় ওয়াপদা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বটতলীর সামনে থেকে ত্রাণ বিতরন শুরু করে আল আমিন সমাজে এসে শেষ করেন। এম এ রহিম জানান, প্রিয় মাতৃভূমির এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আমার নিজ এলাকা ওয়াপদার ০৭ নং ওয়ার্ডের নিরীহ জনগণের জন্য ১২০ প্যাকেট নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করছি এবং ভবিষ্যতে আরো করবো ইনশাআল্লাহ। সেই সাথে সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদেরকে অনুরোধ করছি অন্যের দিকে না তাকিয়ে স্ব স্ব অবস্থান থেকে সাধ্যানুযায়ী নিজ তহবিল থেকে মানুষের জন্য কিছু করুন।
এম এ রহিমের ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন, তরুন আইনজীবী মো:আবদুল্লাহ, সমাজ সেবক আবদুস সাত্তার, রুহুল আমিন কন্ট্রাক্টর, সামসুদ্দিন মিয়া, আলা উদ্দিন আলো, মো:ইব্রাহিম, সাহাব উদ্দিন, মাহফুজুর রহমান, আবদুস সাত্তার হাসান ও জামাল উদ্দিনসহ প্রমুখ।


0 মন্তব্যসমূহ