ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের ৫০% ছাড়ে পণ্য বিক্রি করা হচ্ছে। লক্ষ্মীপুর পৌর এলাকায় ঘুরে ঘুরে এ কার্যক্রম করছে যুবলীগের নেতাকর্মীবৃন্দ। 

জেলা যুবলীগের আয়োজনে ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু’র ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানা যায়।

লক্ষ্মীপুর পৌর ১নং ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একটি ভ্যানে করে যুবলীগের নেতাকর্মীরা নিত্যপ্রয়োজনী পণ্য কিনতেন। এসময় ক্রেতাদের নাম লিপিবদ্ধ করে জন প্রতি ১কেজি করে দিতে দেখা যায়।

পৌর ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নাজমুল করিম রাজু বলেন, আমি ১নং ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে ২ ও ৩নং ওয়ার্ডে এ কার্যক্রম করবো। আমরা জন প্রতি ১কেজি করে বিক্রি করছি। যে পণ্যই ক্রয় করুক এ কেজির বেশি নিতে পারবে না।

লক্ষ্মীপুর জেলা যুবলীগ থেকে জানা যায়, জেলা যুবলীগের নেতাকর্মীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে লক্ষ্মীপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বাজার মূল্যের ৫০% ছাড়ে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি চলমান থাকবে। আজ পেয়াজ ও আলু বিক্রি হচ্ছে। পর্যায়ক্রমে আরো পণ্য বৃদ্ধি পাবে।