মোঃ রিয়াজ উদ্দীনঃ দেশে করোনা পরিস্থিতির এই দুঃসময়ে হোমকোরেন্টাইনের কথা মাথায় রেখে মানুষের ধারে ধারে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহীর গণমানুষের নেতা বর্তমান গাংচিল ৮ নং ওয়ার্ড মেম্বার মোজাম্মেল হোসেন।
তিনি ব্যক্তিগত তহবিল ও ইউনিয়ন পরিষদ এবং সরকার কর্তৃক প্রদত্ত করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।
রবিবার (৫ এপ্রিল) সকাল ৮ টা থেকে গাংচিলের পরিবার প্রতি প্যাকেজ হিসাবে চাল, আলু, ডাল, ক্ষতিগ্রস্থদের, অসহায় মানুষের হাতে তুলে দেন।
তিনি জানান করোনায় এই চরাঞ্চলের অনেক গরীব মানুষ না খেয়ে দিনযাপন করছেন। তাদের কষ্টের কথা চিন্তা করে এই সামান্য সাহায্য গরীবদের মাঝে বিতরণ করি।
পর্যায়ক্রমে এ ধরনের সহযোগিতা আগামীতে আরো করা হবে বলে জানান মোজাম্মেল হোসেন মেম্বার।
তিনি সরকারের দিকে তাকিয়ে না থেকে যারা এলাকায় ত্রান-সাহায্য করার মত অবস্থান রাখেন তারা নিজ নিজ জায়গা থেকে বাড়ির আশেপাশে খোঁজ -খবর নিয়ে অসহায় ছিন্নমূল মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর আহ্বান জানান।

0 মন্তব্যসমূহ