লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোর জন্য ও করোন ভাইরাস সংক্রমণ এড়াতে এবং সমাজিক দুরত্ব নিশ্চিত করণে লক্ষ্মীপুর পৌর ৩ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতেনবাড়িতে গিয়ে স্বল্প আয়ের মানুষ, দিনমজুর, রিকশা-ভ্যান চালক পরিবারের মাঝে প্রায় ২৫০ পরিবারকে রাতে গিয়ে এক সপ্তাহের খাদ্য সহায়তা দিয়ে আসেন সাবেক যুবলীগ নেতা ও ৩নং ওয়ার্ড কাউন্সিলার রিয়াজুল হাসান টিপু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ আহমেদ পাটওয়ারী সহ ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামীলীগ ও সংগঠনের নেতা-কর্মীরা। রিয়াজুল হাসান টিপু বলেন আপনারা সবাই প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ার পাশপাশি প্রত্যেকে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ অবস্থান থাকতে এবং সচেতন থাকার পরামর্শ দেন।